![]() |
| দু:খ ঘোচালেন মাহমুদউল্লাহ ! বিশ্বকাপে প্রথম শতক |
লুৎফুর রহমান বাবুঃ শতরান করে ইতিহাসে মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের কোনো খেলোয়াড়েরই সেঞ্চুরি নেই। ব্যাপারটা বড় ধরনের এক আক্ষেপ হয়েই ছিল এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই আক্ষেপ আজ ঘুঁচিয়েছেন মাহমুদউল্লাহ। ক্রিকেটের বিশ্ব আসরে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পেয়ে গেলেন তিন অঙ্কের স্বাদ। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ১৩১ বলে ১০০ রানের ইনিংসটি খেলে তিনি নিজেকে বানালেন ইতিহাসের বরপুত্র। এই ইনিংস খেলতে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৭টি চার ও দুটি ছয়ের মার। ১১৪টি ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর এটি প্রথম সেঞ্চুরি। টেস্টে সেঞ্চুরি থাকলেও ৫০ ওভারের ফরম্যাটে তিন অঙ্ক ছুঁতে পারছিলেন না। আজ সেটাই করে দেখালেন। আর করলেন কোথায়! বিশ্বকাপের মঞ্চে! প্রথম বাংলাদেশি হিসেবে। গৌরবগাথার দিন মাহমুদউল্লাহকে অভিনন্দন।
ট্যাগ »
খেলা
