বাংলাদেশকে কটাক্ষ করা ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউব

বাংলাদেশকে কটাক্ষ করা ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউব
বাংলাদেশকে কটাক্ষ করা ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউব
বাংলাদেশকে কটাক্ষ করে প্রকাশিত ভিডিও তীব্র প্রতিবাদের মুখে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইউিটউব। বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলাকে সামনে রেখে একদল ভারতীয় ইউটিউবে তিনটি ভিডিও আপলোড করে। সেখানে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা হয়। বাংলাদেশের ছেলেমেয়েরা এর প্রতিবাদে ফেটে পড়ে। এবং সেই চাপের মুখে ইউটিউব সবচে অধিক প্রচারিত ভিডিওটি আজ কিছুক্ষন আগে (বাংলাদেশ সময় ভোর পোনে ১ টা) সরিয়ে নেয়।

সরিয়ে নেয়া লিংকটি হলো- https://www.youtube.com/watch?v=S-HsZ_Uu11s

এই ভিডিওটির ভিউ সংখ্যা ছিল ২,৮৫,০০০ যা দ্রুত বাড়তে শুরু করেছিল। এটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশের কিছু তরুন ফেসবুকে একটি ইভেন্ট পেজ খোলে, এবং তার মাধ্যমে সবাইকে সংগঠিত করে ইউটিউবে ক্রমাগত রিপোর্ট করতে থাকে। এবং কিছুক্ষণ আগেই ওই ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য হয় ইউটিউব।

Post a Comment

Previous Post Next Post