![]() |
| অ্যাপলের নতুন ম্যাকবুক |
এক বাক্যে অ্যাপলের নতুন ম্যাকবুকের বর্ণনা দিতে গিয়ে বিশেষজ্ঞ বলেন,
অ্যাপলের নতুন ল্যাপটপটি হলো কিবোর্ড-সহ একটি আইপ্যাড। কিছু মানুষের
আইপ্যাডের জায়গাটা এই নতুন ম্যাকবুকটি নিয়ে নেবে বলেই মনে করছেন অনেকে। গত
সোমবার নতুন ম্যাকবুকের উন্মোচন ঘটিয়েছে অ্যাপল। ১৩ মিলিমিটার পাতলা
ল্যাপটপের ওজন মাত্র দুই পাউন্ড। যারা আইপ্যাডটিকে ল্যাপটপের মতো দেখতে চান
তারাই এটি কিনতে পারেন। ট্রাস্টেড রিভিউস এর এক এডিটর অ্যান্ডি ভান্ডারভেল
বলেন, আইপ্যাডের জন্যে একটি কিবোর্ড কিনে এনে যদি বিপদে পড়েন, তবে নতুন
ম্যাকবুকটি এর সমাধান দিতে পারে। তবে এর বিশেষত্ব তুলে ধরার চেষ্টা
করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। অ্যাপল কর্মকর্তা ফিলিপ শিলার বলেন, এটা এমন
এক নোটবুক যা আগে বানানো হয়নি। এটা ভবিষ্যত পৃথিবীর ল্যাপটপের চেহারা। এতে
শুধু টাচস্ক্রিনের অভাব রয়ে গেছে। অনেকের কাছে ম্যাকবুকটির সবচেয়ে
বাজে দিকটি হলো এর কিবোর্ড। কারণ, পাতলা কিবোর্ডে লেখা সব সময় চ্যালেঞ্জিং
বিষয়। এর আগে ডেল তার আল্ট্রা থিন এক্সপিএস ১১ ল্যাপটপের কিবোর্ড নিয়ে বেশ
ঝামেলায় পড়েছিল। তাদের টাচস্ক্রিন কিবোর্ডটি আকর্ষণীয় হলেও তা ব্যবহারে বেশ
অসুবিধাজনক। ম্যাকবুকটির দাম ১ হাজার ২৯৯ ডলার থেকে শুরু হবে। এত
সমালোচনার অর্থ এই নয় যে, ম্যাকবুকটি একেবারে বাজে। এগুলো যার যার
দৃষ্টিকোণ থেকে বিচার করে নেবেন। তবে গুণগত মান অ্যাপলেরই থাকছে। সূত্র :
ফক্স নিউজ
