![]() |
| ঢাবি ভর্তিতে দ্বিতীয় সুযোগ কেন নয়: হাই কোর্ট |
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট। দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাও জানাতে বলা হয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ সোমবার এই রুল জারি করে।
