জাতীয় লীগে অলক কাপালির ডাবল সেঞ্চুরি, রাজিনের সেঞ্চুরি

জাতীয় লীগে অলক কাপালির ডাবল সেঞ্চুরি, রাজিনের সেঞ্চুরি
জাতীয় লীগে অলক কাপালির ডাবল সেঞ্চুরি, রাজিনের সেঞ্চুরি
খ.ক জাফরঃ জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিপক্ষে ডাবল সেঞ্চুুরি করেন। তার ডাবল ও রাজিন সালেহর সেঞ্চুরিতে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৫০৭ রান। এরপর দ্বিতীয় দিন শেষে চট্টগ্রাম ৪৫ রান তুলতেই হারায় একটি উইকেট।

চট্টগ্রাম-সিলেট : ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দারুণ একটি দিন পার করেন সিলেটের অধিনায়ক অলক কাপালি। আগের দিনের ৩ উইকেটে ২১৪ রান নিয়ে খেলতে নেমে গতকাল আরো ২৯৩ রান যোগ করে। সেঞ্চুরি পূর্ণ করেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানই। রাজিন সালেহ আউট হন ১১১ রানে। তবে অলক কাপালি ছিলেন ২১১ রানে অপরাজিত। চট্টগ্রামের পক্ষে মোহাম্মদ ইউনুস ৩টি ও ইফতেখার সাজ্জাদ ও মনিরুজ্জামান ২টি করে উইকেট। ৮ উইকেটে ৫০৭ রানে প্রথম ইনিংস ঘোষণার ব্যাট করতে নামে চট্টগ্রাম।

ঢাকা- রংপুর : রংপুরের বিপক্ষে রকিবুল হাসানের সেঞ্চুরি ও জনি তালুকদারের অর্ধশত রানের ওপর ভর ঢাকা প্রথম ইনিংসে অলআউট হয় ৩৩৫ রানে। দলের পক্ষে রকিবুল ১৩০ ও জনি ৯০ রান করেন। রংপুরেরর পক্ষে শুভাশিষ রায় নেন ৪টি উইকেট। এরপর ব্যাট করতে নেমে রংপুর দিনের খেলা শেষে সংগ্রহ করে ৫ উইকেটে ২৩১ রান। ধীমাণ ঘোষ ৬৭ ও আরিফুল হক ৫১ রানে অপরাজিত রয়েছেন।

বরিশাল-রাজশাহী : বরিশালের বিপক্ষে আগের দিনের ১ উইকেটে ৩২ রান নিয়ে খেলতে নেমে রাজশাহী অলআউট হয় ২৪৭ রানে। প্রথম ইনিসংসে ১২ রানে লিড নেয়ার পথে দলের পক্ষে তৌহিদ তারেক সর্বোচ্চ ৬৫ ও জুনায়েদ সিদ্দিকী ৫৮ রান করেন। আর বরিশালের পক্ষে সোহাগ গাজী ৫ উইকেট তুলে নেন। এরপর দ্বিতীয় বরিশাল ব্যাট করতে নেমে ২ উইকেটে ৫৯ রান সংগ্রহ করে।

খুলনা-মেট্রো : আগের দিনের ৫ উইকেটে ২৯৯ রান নিয়ে গতকাল আবারো ব্যাট করতে নামে খুলনা। মেট্রোর বিপক্ষে অলআউট হওয়ার আগে তারা সংগ্রহ করে ৪১৬ রান। খুলনার পক্ষে মেহেদি হাসান ১৪০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মেট্রো দিন শেষে ৩ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে।

Post a Comment

Previous Post Next Post