ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
নিউজ ডেস্কঃ ভারতের উত্তরপূর্ব রাজ্য মণিপুরে একজনের দেহে প্রথমবারের মত সোয়াইন ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ভারতজুড়ে এ বছর বারশো'র বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আক্রান্ত নারীকে আলাদাভাবে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে রাখা হয়েছে। তবে তার অবস্থা খারাপ বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। রাজ্যের চিকিৎসা বিভাগ এ বিষয়টিতে এরইমধ্যে সতর্কতা অবলম্বন করেছে। ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে প্রায় দুই হাজার সাতশ জন এ ভাইরাসে মারা যায়। ২০১৩ সালে মারা গেছে প্রায় সাতশ জন। আর গত বছর মারা গেছে দুশো আঠারো জন।

Post a Comment

Previous Post Next Post