![]() |
| ঐতিহাসিক ৭ মার্চঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা |
নিউজ ডেস্কঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শনিবার (০৭ মার্চ) সকাল সাতটার দিকে ধানমন্ডির ৩২নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানো শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা ফুল দিয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জঙ্গিবাদী কর্মসূচি দিয়ে খালেদা জিয়া দেশে জ্বালাও-পোড়াও করছেন। এভাবে ক্ষমতায় যাওয়া যাবে না। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয় বলেও উল্লেখ করেন তিনি এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল বলেন, যারা ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে তারা জ্ঞান পাপী। ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা
