![]() |
| রোববার ও মঙ্গলবারের এস এস সি পরীক্ষা স্থগিত |
নিউজ ডেস্কঃ হরতালের কারণে আবারো স্থগিত
করা হলো এসএসসি, দাখিল ও সমমান
পরীক্ষা। রোববার ও মঙ্গলবারের
পরীক্ষা স্থগিত করে তারিখ
পরে জানানো হবে বলে এক প্রেস
রিলিজে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে, আজ পরীক্ষা কেন্দ্র
পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল
ইসলাম নাহিদ জানিয়েছেন, যেকোন
মূল্যে মার্চের মধ্যেই এসএসসি, দাখিল ও
সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা শেষ
করে, পরের দু'মাসের মধ্যে ফল
ঘোষণা করা হবে।
তবে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ
বাঁচাতে প্রয়োজনে পরীক্ষার দিন
জরুরি অবস্থা জারি করার
দাবি জানিয়েছেন অভিভাবকরা।
হরতাল-অবরোধের
কারণে আবারো পরিবর্তিত
তারিখে পরীক্ষা দিতে হলো এসএসসি পরীক্ষার্থীদের।
বার বার পরীক্ষাগুলো পিছিয়ে যাওয়ায়
আশানুরূপ ফল করতে না পারার
শঙ্কা নিয়ে শনিবার
পরীক্ষা দিলো তারা। শুরু হওয়ার পর
থেকে পরীক্ষার পুরো সময়টাই
অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটছে অভিভাবক
ও শিক্ষার্থীদের। এনিয়ে ক্ষোভ ও উদ্বেগ
জানান তারা। সন্তানদের
সন্তানকে কেন্দ্রে নিয়ে আসা,
মানবাধিকার কমিশন চেয়ারম্যান, এই
পরিস্থিতিতে সরকারকে কঠোর হবার
আহ্বান জানান।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান,
হরতাল-অবরোধের কারণে পরীক্ষার
রুটিনে বারবার পরিবর্তন আসায়
দুশ্চিন্তায় পড়তে হচ্ছে।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন,
'শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষার সময়
হরতাল-অবরোধ নিষিদ্ধ
ঘোষণা করা উচিত।'
১০টায় পরীক্ষা শুরু হওয়ার
আগে আগে রাজধানীর মোহাম্মদপুর
সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান
শিক্ষামন্ত্রী। উপস্থিত অভিভাবকদের
সঙ্গে কথা বলেন তিনি।
পরে সাংবাদিকদের জানান, যত বিপত্তিই
আসুক চলতি মাসের মধ্যে সব পরীক্ষা শেষ
করে শিক্ষাসূচি স্বাভাবিক
রাখবে সরকার। শিক্ষার্থীদের
স্বার্থে ২০ দলীয় জোটকে আবারো হরতাল
- অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান
শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,
'আমরা এই মাসের মধ্যেই পরীক্ষা শেষ
করবো এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু
করবো। আর ফলাফল আগামী ৬০ দিনের
মধ্যেই ঘোষণা করা হবে।'
গত ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত মাধ্যমিক ও
দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলো শনিবার।
এদিন এসএসসি'র বিজ্ঞান, সাধারণ
বিজ্ঞান, উচ্চতর গণিত এবং দাখিলের
বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা
