বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন সামি

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন সামি
বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন সামি
আমিন জাহানঃ বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি। একাদশ বিশ্বকাপের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের সেক্সটন ওভালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ নম্বর ব্যাটসম্যান হিসেবে ৮৯ রান করে রেকর্ড গড়েন সামি। ৯টি চার ও ৪টি ছক্কার মাধ্যমে ৬৭ বলে ৮৭ রান করেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার সামি। এর আগে ক্রিকেট বিশ্বকাপে সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল পাকিস্তানের শহীদ মাহবুবের। ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৮৩ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ৭৭ রান করেছিলেন মাহবুব। ২০০৪ সালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সামির। এখন পর্যন্ত দেশের হয়ে ১১৯টি ম্যাচ খেলেছেন তিনি। এতদিন পর্যন্ত তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ৮৪ রান। ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজকের ৮৯ রানই একদিনের ক্রিকেট তার ব্যক্তিগত সর্বোচ্চ রানে পরিণত হলো।

Post a Comment

Previous Post Next Post