![]() |
নিউজ ডেস্কঃ রাবেয়া আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম এর পরিচালনায় প্লান বাংলাদেশ ইন্টার ন্যাশনাল, প্রচেষ্টা এবং প্রাথমিক শিক্ষা বিভাগ এর সহযোগিতায় “শতভাগ ভর্তি নিশ্চিত, ঝড়ে পড়া রোধ বিষয়ক সচেতনতা মূলক র্যালী, গণ সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন” অনুষ্টানে
প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, ভবিষৎতে শিক্ষিত জনগন পেতে হলে শিক্ষার গুনগত মানের পরিবর্তন করতে হবে।বিশেষ করে মেধাকে গন্ডির ভেতর না রেখে প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে এর বিকাশ ঘটাতে হবে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মোঃ আসম কামরুল ইসলাম, উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত
সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ
মামুনুর রহমান প্রমুখ। পরে বিদ্যালয়ের জিপিএ-প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ও বার্ষিক ক্রীড়া এবং
সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা
হয়।এ ছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা
হয় ।
ট্যাগ »
কুলাউড়া
