![]() |
| ইতিহাসের পুনরাবৃত্তি, ৭৬ রানে জিতলো ভারত |
রোম্মান চৌঃ বিশ্বকাপ
পাক-ভারত লড়াইয়ের ইতিহাসে নতুনত্ব আসেনি। বরং ইতিহাসের পুনরাবৃত্তিই হয়েছে
অ্যাডিলেডে।পাকিস্তান পারেনি নতুন গল্প লিখতে। বরাবরের মতো ভারতের জয়গান
দিয়েই শেষ হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের স্নায়ুক্ষয়ী লড়াই। রোববার
অ্যাডিলেডে পাকিস্তানকে ৭৬
রানে হারিয়ে ২০১৫ বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। প্রথমে ব্যাটিং শেষে পাকিস্তানকে ৩০১ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ৪৭
ওভারে ২২৪ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে
মিসবাহ-উল-হক। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ
শর্মা। আজ অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ভারত অধিনায়ক মহেন্দ্র
সিং ধোনি। দলীয় ৩৪ রানেই রোহিত শর্মার উইকেট হারায় তারা। তবে দ্বিতীয়
উইকেটে শিখর ধাওয়ানের সঙ্গে ১২৯ রানের জুটি গড়ে শক্তিশালী ভিত্তি গড়ে দেন
বিরাট কোহলি। ৭৩ রান করে রান আউট হন ধাওয়ান। তৃতীয় উইকেটে সুরেশ রায়নার
সঙ্গে কোহলি ১১০ রান সংগ্রহ করলে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত। কোহলি
আউট হন ১০৭ রান করে। ৮ চারে ইনিংসটি সাজান তিনি। রায়না করেন ৭৪ রান। তবে
শেষদিকে ব্যাটসম্যানরা প্রত্যাশিত রান করতে ব্যর্থ হলে নির্ধারিত ওভারে ৭
উইকেটে ৩০০ রানে থামে ভারতের ইনিংস। শেষ ৫ ওভারে ২৭ রানে ৫ উইকেট হারায়
ভারত। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানে ৫ উইকেট নিয়েছেন সোহেল খান।
ট্যাগ »
খেলা
