স্পেনে প্রবাসীদের উদ্যোগে পিঠা উৎসব সম্পন্ন

স্পেনে প্রবাসীদের উদ্যোগে পিঠা উৎসব সম্পন্ন
স্পেনে প্রবাসীদের উদ্যোগে পিঠা উৎসব সম্পন্ন
বকুল খান, স্পেন থেকেঃ স্পেন এর রাজধানী মাদ্রিদে ফাল্গুনী রেস্টুরেন্ট” এর আয়োজনের ও প্রবাসী “ভাবীদের” উদ্যোগে উদযাপিত হল পিঠা উৎসব-২০১৫। যান্ত্রিক ও ব্যস্ত জীবনের মাঝে দেশী ইমেজে একটু ফুসরত সময় কাটানো এবং বাংলাদেশী ঐতিহ্য প্রবাসীদের মাঝে তুলে ধরার উদ্দেশেই এই আয়োজন করেছেন বলে ব্যবসায়ী মিসেস্‌ লুতফুন নাহার, এনায়েত উল্লাহ্‌ রিপন জানান। বাংলাদেশী খাবার পরিবেশন কারি “ ফাল্গুনী রেস্টুরেন্ট” এর আয়োজনে প্রায় ২৫জাতের রকমারি পিঠার আয়োজনে কার না জিভে পানি আসে। গোলাপ ফুল পিঠা ভাঁপা পিঠা; ভেজিটেবল ঝাল পিঠা; ছাঁচ পিঠা; ছিটকা পিঠা; চিতই পিঠা; চুটকি পিঠা; চাপড়ি পিঠা; চাঁদ পাকন পিঠা; ছিট পিঠা; সুন্দরী পাকন; সরভাজা; পুলি পিঠা; পাতা পিঠা; পাটিসাপটা. পাকান পিঠা ইত্যাদি। 
স্পেনে প্রবাসীদের উদ্যোগে পিঠা উৎসব সম্পন্ন
স্পেনে প্রবাসীদের উদ্যোগে পিঠা উৎসব সম্পন্ন- ১
অপূর্ব কারুকার্যখচিত এ পিঠা শুধু মাত্র পিঠাই নয়। এটা আমাদের আবহমান বাংলার হস্ত শিল্পের স্বরনালী ঐতিহ্য ও বটে। দিনব্যপি পিঠা উৎসবটি দুই পর্বে উদযাপিত হয়। সকাল ১১ টায় প্রথম পর্ব উধবদন করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও পেট্রিয়ত বাংলাদেশে ইন স্পেন এর আহবায়ক মুজানুর রহমান বিপ্লব , সাহিত্যিক ও সাংবাদিক নুরুল আলম, লেখিকা দুররে জাহান কান্তা, বিলকিস শ্যামল খান,তানিয়া রহমান কেয়া খান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post