স্বরলিপি শিল্পি গোষ্ঠীর উদ্যেগে ফ্রান্সে প্রথম বসন্ত উৎসব

স্বরলিপি শিল্পি গোষ্ঠীর উদ্যেগে ফ্রান্সে প্রথম বসন্ত উৎসব
স্বরলিপি শিল্পী গোষ্ঠীর উদ্যেগে ফ্রান্সে প্রথম বসন্ত উৎসব

মো লুৎফুর রহমান বাবু, ফ্রান্স থেকেঃ ১লা ফাল্গুন ১৩ই ফেব্রুয়ারি এই প্রথমবারের মত ফ্রান্সে স্বরলিপি শিল্পি গোষ্ঠীর উদ্যেগে বসন্ত উৎসব উদযাপিত হলো।এ উপলক্ষ্যে প্যারিসের অভারভিলার হল কে গাদা আর নানা ফুলদিয়ে সাজানো হয়েছিল। কবিতা আবৃতি, গান,নাচ, নাটিকা, কৌতুক পরিবেশন থেকে শুরু করে দর্শক বিনোদনের সব উপকরণই ছিল এ অনুষ্ঠানে।আয়োজকরা চেষ্ঠা করেছেন সব পরিবেশনাতে বাঙ্গালীয়ানার ছাপ রাখার জন্য। অনুষ্ঠানের শুরুতে লোকসমাগম কম হলেও সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে।একসময় পুরো হল দর্শকে পরিপুর্ন হয়ে যায়। গত কয়েকদিন থেকে সামাজিক মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে এই প্রথমবারেরমত প্যারিসে বসন্ত উৎসব হবে-এমন প্রচারণায় বসন্ত উৎসব বাঙ্গালীরা অনেকটা উন্মুক হয়েই ছিলেন বলা চলে। তবে বৈরী হাওয়া আগমনে কিছুটা বাধ সাধলেও উতসব প্রিয় বাঙ্গালীদের দমাতে পারেনি।
স্বরলিপি শিল্পি গোষ্ঠীর উদ্যেগে ফ্রান্সে প্রথম বসন্ত উৎসব
বসন্ত উৎসবে উপস্থিতির একাংশ
তরুন-তরুনীরা এসেছিলেন বসন্তের সাজে সেজে।আবার অনেকে পুরো পরিবার নিয়ে বসন্ত উতসবে আনন্দে মেতে ছিলেন।এমনকি গান পরিবেশনের সময় বয়স ভুলে গিয়ে অনেক বয়োজেষ্ঠ্যকেও দর্শক সারিতে নাচতে দেখা গেছে। একসময় মনে হয়েছে প্যারিসের অভারভিলার এ হলটি যেন টিএসসি চত্বর কিংবা বাংলাদেশের কোন বসন্ত উতসব। বাংলাদেশের চরম রাজনৈতিক সংকটের সময় এই বসন্ত উৎসব অনুষ্ঠানে আওয়ামীলীগ বিএনপির নেতৃবৃন্দদের একসারিতে দেখাগেছে।গতানুগতিকার বাইরে এসে বক্তব্য পর্বকে আয়োজকেরা ভিন্নভাবে উপস্থাপনের চেষ্ঠা করেছেন।স্বরলিপি শিল্পি গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সভাপতি তৌফিকা শাহেদ ও সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন মাইক্রোফোন হাতে ছুটে গেছেন দর্শক সারিতে বসা গুরুত্বপুর্ন ব্যক্তিদের কাছে।একে একে উতসবের বিষয়ে অভিব্যাক্তি ব্যক্ত করেছেন-ফ্রান্সে বাংলাদেশ দুতাবাসের কন্সুলার জেনারেল হযরত আলি খান,বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মিজান চৌধুরি মিন্টু, সভাপতি বেনজির আহমেদ সেলিম,সিনিয়র সহ সভাপতি বার তাহের,সহ সভাপতি এম এ কাসেম,সাধারন সম্পাদক আবুল কাসেম,বিএনপির সহ সভাপতি হেনু মিয়া,সহ সভাপতি মমতাজ আলো, সাধারণ সম্পাদক এম এ তাহের,আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্রাচার্য,যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকরাম খান,বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি জালাল খান, ইয়ত ক্লাবের সাধারন সম্পাদক টিএম রেজা,ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মিজানুর রহমান,বিএনপির সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংবাদিক আবু তাহের,লুৎফুর রহমান বাবু, এনায়েত সোহেল,মাম হিমু, নয়ন মামুন,দোলন মাহমুদ,জামিল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বরলিপি শিল্পি গোষ্ঠীর সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপন করেন শিল্পি নিশিতা বড়ুয়া ও আলি।সংগীত পরিবেশন করেন শিল্পি জয়া,লাভলু ও অন্যান্যরা। নৃত্য পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলেন প্যারিসের জনপ্রিয় নৃত্য শিল্পি মিষ্টি,বৃষ্টি। অনুষ্ঠান শেষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরলিপি শিল্পি গোষ্ঠীর সভাপতি অসিত ঘোষ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন বলেন, প্রথমবারেরমত আয়োজন করে সফলভাবে সমাপ্ত করতে পেরেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতার জন্য।এই বসন্ত উৎসব আয়োজনে স্বরলিপি শিল্পি গোষ্ঠীর প্রত্যেক সদস্য/সদস্যা গত কয়েকদিন নিরলস পরিশ্রম করেছেন।তাদের পরিশ্রমের ফসল আজকের এ বসন্ত উৎসব অনুষ্ঠান। স্বরলিপি শিল্পি গোষ্ঠী আগামীদিন আরও ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করছে।

Post a Comment

Previous Post Next Post