স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নাছনী গ্রামের বাসিন্দা, অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আব্দুস সালাম (চেরাগ স্যার) আজ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ভূকশিমইল নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং হিংগাজিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার সাবেক বি.এস.সি শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। প্রিয় কুলাউড়া। এছাড়া তিনি নিজ এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ‘সালাম একাডেমী’ প্রতিষ্ঠা করেন।
তিনি সিলেট বিভাগের জনপ্রিয় ক্রিকেটার শায়েক , তারেক ও সাহেদ আহমদের পিতা।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্রীড়া ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আছর উনারভজানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এলাকার সর্বস্তরের মানুষ ও তাঁর প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
