মৌলভীবাজারে কথিত সীমানা পিলার ও কয়েন বিক্রি চক্রের ৪ সদস্য গ্রে/ফ/তা/র


স্টাফ রিপোর্টার: কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন বিক্রির নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মৌলভীবাজারে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ইলিয়াছুর রহমান, মো: ইকরাম মিয়া, তাহেরুল ইসলাম আখতারুজ্জামান এবং ইব্রাহিম বেপারি। এদের মধ্যে দুইজন জনের বাড়ি মৌলভীবাজরের রাজনগর ও  শ্রীমঙ্গলে। অপর ২ জনের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে।


এসময় কথিত ২০০ কোটি টাকা মূল্যের একটি এন্টিক কয়েন, প্রেস লেখা  একটি নোহা গাড়ি, আটটি মোবাইল ফোন, ভুয়া বিজনেস এগ্রিমেন্ট, চেকবই, সিমকার্ড ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও জানান চক্রটি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে মূল্যবান ধাতব বস্তু ও প্রাচীন কয়েনের ব্যবসার কথা বলে প্রতারণা করতো। রাজনগরের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কুলাউড়া থানায় ২০২৪ সালে তাদের বিরুদ্ধে মামলা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রতারনার একাধিক মামলা রয়েছে।

অভিযানে ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই আহলাদ ইবনে জামিল, সঞ্জয় শর্মা, হীরক চক্রবর্তী, মোহাম্মদ আজিজুল গাফফার, এএসআই মোঃ রাজিব, মোঃ মাহাবুব আলম, মোঃ এনামুল হক, মোঃ মাহমুদুল ইসলাম। 

Post a Comment

Previous Post Next Post