পর্যটন, স্বাস্থ্য সেবা, সড়ক ও রেল অবকাঠামোর উন্নয়নে দাবি জানালেন এমপি মুজিব

 


নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে দাঁড়িয়ে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, আমার আসনে চা বাগান, পাহাড়, হাওর ও প্রাকৃতিক সৌন্দর্যে অপারলীলা ভূমি| এটি বাংলাদশের ‘চায়ের রাজধানী’ হিসেবে পরিচিত| এই অঞ্চল শুধু অর্থনীতির নয় , পরিবেশ ও পর্যটনের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ|

তিনি বলেন, আমার এলাকায় রয়েছে হামহাম জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বাইক্কা বিলসহ বহু পর্যটনকেন্দ্র, যা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে| আমার এখানে মণিপুরি, খাসিয়া ও ত্রিপুরাসহ নানা জাতিগোষ্ঠীর বসবাস| তাদেরকে দেখার অনেকে বিদেশী আসেন| এই জন্য পর্যটনের মাস্টার প্ল্যান প্রণয়নের আহ্বান তুলে ধরেন| এমনকি শমশেরনগর যুদ্ধবিধস্ত বিমানঘাঁটি পুনরায় চালু করার দাবি জানান|

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে তিনি  চা-বাগান, পর্যটন, ¯^াস্থ্যসেবা থেকে শুরু করে সড়ক ও রেল অবকাঠামোসহ বিভিন্ন খাতে দ্রুত কার্যকর করার দাবি জানান|

এমপি উল্লেখ করেন, আমার এলাকায় ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, যাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ জরুরি| পাশাপাশি পর্যটনের সুবিধার জন্য একটি পর্যটন ট্রেন চালু করার দাবি জানান|

তিনি বলেন, আখাউড়া থেকে সিলেটের পুরোনো রেললাইন সংস্কার করে নিরাপদ ও আধুনিক রেল যোগাযোগ নিশ্চিত করারও আহ্বান জানান না হলে দূর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন|

অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গে তিনি শ্রীমঙ্গল-শমশেরনগর-কমলগঞ্জ হয়ে চাতলাপুর সীমান্ত পর্যন্ত সড়কটি চারলেনে প্রশস্ত করার দাবি জানান| এতে ভারতের সাথে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ ˆতরি হবে|

স্বাস্থ্যখাতে উন্নয়নেও গুরুত্বারোপ তুলে ধরে  তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি|

চা শিল্পের প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের দ্বিতীয় চা নিমাল কেন্দ্র শ্রীমঙ্গলের বন্ধ হয়ে যাওয়া চা নিলাম কেন্দ্র পুনরায় চালুর দাবি| একই সঙ্গে চা শ্রমিকদের জীবনমান খুবই নিম্ন| শ্রমিকরা যে মজুরি পায় তা দিয়ে সংসার চালানো সম্ভব না| মজুরী ও জীবনমান বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের সুদৃষ্টি দেয়ার দরকার।  

Post a Comment

Previous Post Next Post