ওজন ও পরিমাপে অনিয়ম এবং লাইসেন্সবিহীন উৎপাদনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা


স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের মেসার্স মাসুক ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়|

৮ এপ্রিল দুপুরে অভিযানকালে স্টেশনটিতে প্রতি ১০ লিটার অকটেন পরিমাপে ১১০ মিলিলিটার কম প্রদান এবং ক্যালিব্রেশন সনদ গ্রহণ ব্যতীত তেল বিক্রয়ের অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ও ৩২(৩) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়|

পরবর্তীতে শাহবন্দর এলাকায় অবস্থিত ‘নিউ রুচি ফুড’ নামক বেকারি জাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিবন্ধন ও মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য উৎপাদনের দায়ে একই আইনের ২৪ ধারায় আরও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়| জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। 

Post a Comment

Previous Post Next Post