মৌলভীবাজারে কোভিড-১৯ প্রতিরোধ কমিটি’র সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় সভা



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটি’র সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) জেলা প্রশাসক মৌলভীবাজার এর সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি।

মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, ও আমিনুল ইসলাম খান, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক, মৌলভীবাজার।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, চেয়ারম্যান, জেলা পরিষদ মৌলভীবাজার মো. মিছবাহুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা, মো. ফজলুর রহমান, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ মৌলভীবাজার কামাল আহমদ, সিভিল সার্জন মৌলভীবাজারসহ জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটি’র অন্যান্য সদস্যবৃন্দ। সভায় অতিথিবৃন্দ মৌলভীবাজারের সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন।

Post a Comment

Previous Post Next Post