বিশেষ প্রতিনিধিঃ ব্যবসায়ী মনাফ হত্যার ক্লু দ্রুত সময়ের মধ্যে উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করায় কুলাউড়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলা হলরুমে প্রশাসনের সাথে মতবিনিময় হয় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী,কুলাউড়া থানার অফিসার ইন্চার্য বিনয় ভুষণ রায়,ওসি তদন্ত আমিনুল ইসলাম,
পুলিশ প্রশাসনের কাজের প্রসংশা করে ব্যবসায়ী নেতৃবৃন্দ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পরবর্তী কার্যক্রম আরও গতিশীল করার জন্য কুলাউড়ার ওসি বিনয় ভূষণ রায়ের প্রতি আহবান জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসনের সকল ভালো কাজে সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা প্রতিরোধে গন সচেতনতা মুলক স্টিকার ও মাস্ক বিতরন কার্যক্রম সহ ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে সমিতিকে সর্বাত্মক সহযোগিতার অাশ্বাস দেন। ওসি বিনয় ভুষণ রায় আইন শৃঙ্খলা রক্ষা সহ পুলিশের সকল কাজে সহযোগিতার জন্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইন্চার্য বিনয় ভুষণ রায়,ওসি তদন্ত আমিনুল ইসলাম,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই,সহ সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম জায়েদ ও ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি, হাজি রফিক মিয়া ফাতু, মাওঃ আব্দুল ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ মোঃ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃকুতুব উদ্দিন,
প্রচার ও প্রকাশনা সম্পাদক, এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম আফজল, মহিলা উদ্যোক্তা বিষয় সম্পাদিকা সুফিয়া রহমান ইতি, ১নং ওয়াড সম্পাদক নজরুল ইসলাম, ২ নং ওয়ার্ড সম্পাদক অশোক চন্দ্র, ৩নং ওয়াড সম্পাদক আব্দুল মুতলিব, ৪নং ওয়াড সম্পাদক গৌচ মিয়া, ৬নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, ৭নং ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল, ৮নং ওয়ার্ড সম্পাদক রাজু আহমদ দুলাল। ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন, সের আলী, শেখ সুমন, মারুফ আহমদ জালাল, কামাল আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, আব্দুল মন্নান, হায়দার আলী, এনামুল ইসলাম, মো: জুনেদ আহমদ, শাহাজাহান আহমদ। সভায় মনাফের রুহের মাগফেরাত কামনায় দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
