বিশেষ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর স্মৃতির ধরে রাখার লক্ষ নিয়ে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩০ টি কাচা পাকা সড়ক বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, গত ১০ ডিসেম্বর হাজীপুরে ইউনিয়ন পরিষদের বিজয় দিবসের প্রস্তুতিই সভায় এই সিদ্ধান্ত হয়। পরিষদের সকল সদস্য এতে একমত পোষণ করেছেন বলে জানা যায়।
প্রস্তাবিত রাস্তাগুলোর নাম এখানে তুলে ধরা হলো:
১. কাউকাপন খেয়াঘাট -বাশউরি -নোয়াগাও সড়ক বীর মুক্তিযোদ্ধা মনাফ খান সড়ক
২. কাউকাপন বাজার থেকে কাউকাপন জামে মসজিদ সড়ক মুক্তিযুদ্ধের সংগঠক আলী রাজা চৌধুরী সড়ক
৩ হরিচক উত্তরপল্কী সড়ক শহীদ আরজু মিয়া সড়ক
৪. সাধানপুর – হরিচক সড়ক বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে সড়ক
৫.ফুলপুর – বাড়ইগাও সড়ক বীর মুক্তিযোদ্ধা লোকেশ চন্দ্র দাস সড়ক
৬. বড়খার বাড়ি- দেওয়ান দিঘী সড়ক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সড়ক
৭.কটারকোনা – হাসিমপুর সড়ক বীর মুক্তিযোদ্ধা আশুক মিয়া সড়ক
৮. কটারকোনাবাজার – ইউনিয়ন অফিস সড়ক বীর মুক্তিযোদ্ধা আমজদ উল্ল্যাহ সড়ক
৯. মনু নদী – তুকলি – হাসিমপুর সড়ক বীর মুক্তিযোদ্ধা বশির উল্ল্যাহ সড়ক
১০. মনু স্টেশন বাজার তিলকপুর সড়ক বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ ইকবাল সড়ক
১১. হাজীপুর – পীরের বাজার সড়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস চৌধুরী সড়ক
১২. সোনা দিঘীর পার সিরাজপুর সড়ক বীর মুক্তিযোদ্ধা হাসন আলী সড়ক
১৩. হাজীপুর পীরের বাজার চান্দগাও সড়ক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সড়ক
১৪.কানিহাটি হাই স্কুল – মনু গাজীপুর প্রাইমারী স্কুল সড়ক বীর মুক্তিযোদ্ধা কোকিল সুত্রধর সড়ক
১৫. কবিরাজি – হাজীপুর সড়ক বীর মুক্তিযোদ্ধা কৃপাসিন্ধু ভট্টাচার্য সড়ক
১৬. পাবই আরসিসি সরক- ঢাকা সিলেট রেল লাইন ভায়া চৌশাইয়া সড়ক বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র কুমার শর্ম্মা সড়ক
১৭. পীরেরবাজার – পাবই সড়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া সড়ক
১৮. পাবই রেল গেইট – পীরেরবাজার সড়ক শহীদ শুকুর উল্ল্যাহ সড়ক
১৯. পাইকপাড়া – সুলতানপুর সড়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক সড়ক
২০.রেল গেইট – দতরগাও সড়ক বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান সড়ক
২১. ভুইগাও – দাউদপুর সড়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার সড়ক
২২. বড়খার বাড়ি – দেওয়ান দিঘী সড়ক থেকে বাড়ইগাও পলক নদী বীর মুক্তিযোদ্ধা সুধীর কর সড়ক
২৩. নছিরগঞ্জ – পীরেরবাজার সড়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সড়ক
২৪. দাউদপুর বাজার – মাদানগর ভায়া আনীপুর সড়ক বীর মুক্তিযোদ্ধা রইছ আলী সড়ক
২৫. হাজীপুর এফডব্লিউসি- ইসমাইলপুর সড়ক বীর মুক্তিযোদ্ধা ইয়াজিদ আলী সড়ক
২৬. পীরেরবাজার শমসেরনগর সড়ক হতে গুচ্ছগ্রাম সড়ক বীর মুক্তিযোদ্ধা আমীর আলী সড়ক
২৭. মাতাবপুর রবিদাস বাড়ি – শ্মশান ঘাট সড়ক বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ রুহিদাস সড়ক
২৮ নছিরগঞ্জ পীরেরবাজার সড়ক হইতে কেওলাকান্দি জামে মসজিদ বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলী সড়ক
২৯. কোদালির পাড় – রনচাপ বীর মুক্তিযোদ্ধা সরুজ চন্দ্র দে সড়ক
৩০.পীরেরবাজার চান্দগাও সড়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লা মান্নান সড়ক
পর্যায়ক্রমে বাকি সড়কগুলোর নাম ও মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু।
