চীনা মহাকাশযানের সফল অবতরণ


 

অনলাইন ডেস্কঃ চীন পরীক্ষামূলকভাবে যে মহাকাশযানটি উৎক্ষেপণ করেছিল সেটা সফলভাবে অবতরণ করেছে। দুই দিন আগে উৎক্ষেপণ করা মহাকাশযানটি নির্ধারিত স্থানে অবতরণ করে। খবর সাউথ চায়না মনিং পোস্ট, সিনহুয়া ও ভয়েস অব আমেরিকা’র।  

সিনহুয়া জানায়, পরীক্ষামূলক ও পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযানটি কাজ শুরু করে।

এই পরীক্ষামূলক অভিযানকে সফল উল্লেখ চীনা কর্তৃপক্ষ জানায়, পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযানের গবেষণায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। যার মাধ্যমে স্বল্প খরচে শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশে যাওয়া ও আসা নিশ্চিত হবে। গবেষকরা যানটিকে যুক্তরাষ্ট্রের বোয়িং মহাকাশযান ‘ইউএস এয়ারফোর্স এক্স-৩৭বি’র সঙ্গে তুলনা করেছেন। 

Post a Comment

Previous Post Next Post