
আশিকুল ইসলাম বাবুঃ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিশ্ব ব্যাংকের সাবেক চেয়ারম্যান, জাতীয়তাবাদী দল বি এন পি জাতীয় স্হায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১১ তম শাহাদাত বার্ষীকী উপলক্ষে কুলাউড়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (৬ই আগষ্ট) চৌমুহনীস্থ কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই শোক সভা। কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সহ সভাপতি শামীম আহমদ চৌধুরী, আকদ্দছ আলী মাষ্টার, রফিক মিয়া ফাতু ,যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বি এন পির সদস্য এ তাতীদল আহবাহক আব্দুল মুনিম ডেনী, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বরমচাল ইউনিয়ন বি এন পি র সিনিওর সহ সভাপতি তারেক আহমদ মধু,কাদীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলা বৈদ্য, ব্রাম্মনবাজার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল হুসেন, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, শফিক আহমেদ প্রমূখ।