কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নির্বাচিত মাকসুদ ও আশিক


 

নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌর ছাত্রদলের প্রথম দুই যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র দুই ছাত্রনেতা মাকসুদ হাসান ও আশিক জাহান সাইফ।

সম্প্রতি কুলাউড়া পৌর শাখায় আতিকুল ইসলাম আতিককে আহ্বায়ক ও রাহাতুজ্জামান জনিকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। পৌর শাখার অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মাকসুদ হাসান, আশিক জাহান সাইফ, ইমরান আহমদ, বাবর আহমদ, খন্দকার কামরান হোসেন হৃদয়, দিলু মল্লিক, নাহিদ মনাফ, সদস্য মুজিবুর রহমান পবলু, মুজাহিদুল ইসলাম সুরমান, বাসিত আহমদ, এনামুল হক সরকার, লিমন আহমদ, জামিল আহমদ, সালমান চৌধুরী রাব্বি, ইমন হোসাইন, মো. রুহান আহমদ জিসান, এমদাদ হোসেন, আরিফুল ইসলাম, শাহেদ মিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার প্যাডে ১২ই সেপ্টেম্বর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া ও সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান এর যৌথ স্বাক্ষরিত জেলার ২৩ ইউনিটের মধ্যে কুলাউড়া পৌর ও সরকারী কলেজসহ ১০টি ইউনিটের আহ্ববায়ক কমিটি ঘোষনা করা হয়।

আহ্বায়ক কমিটি কে তাদের অধিনস্থ সকল ওয়ার্ড কমিটি আগামী ৬০ দিনের মধ্যে সম্পন্ন করে কাউন্সিলের মাধ্যমে পুর্ণাংগ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।

পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মাকসুদ ও আশিক পৌর ছাত্রদলের প্রতিটি ওয়ার্ড কমিটি কে সুসংঘটিত ভাবে ও সঠিক নেতৃত্বে গঠিত করার আশাবাদি। সেই সাথে উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রদল নেতা রাহিদ আলম নাইমের দিক নির্দেশনায়  তারা এগোতে চান।

 

 

Post a Comment

Previous Post Next Post