আব্দুল বারী স্মৃতি সংসদের খাদ্য সামগ্রী বিতরণ


স্টাফ রিপোর্টারঃ  ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কুলাউড়া মরহুম আব্দুল বারী স্মৃতি সংসদের উদ্দোগে অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৪ জুন) কুলাউড়া ইয়ামিন সিকিউরিটি সার্ভিসের অফিসে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক  মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল আলম এর সঞ্চালনায় খাদ্য সামগ্রী প্রদানের পূর্বে  আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আব্দুল বারী স্মৃতি সংসদের উপদেষ্টা বদরুজ্জামান সজল, ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক, আব্দুল বারী স্মৃতি সংসদের উপদেষ্টা ময়নুল ইসলাম শামিম, ব্যবসায়ী কল্যান সমিতির দফতর সম্পাদক হারুনুর রশীদ ভুঁইয়া, কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী তাজুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা শহিদুল ইসলাম তনয়, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিন ইসলাম মাহিন, প্রথম আলো বন্ধু সভার সাধারন সম্পাদক সোহেল আহমেদ, সংগঠনের কোঃ পরিচালক সাজেদুল বারী দোয়েল, সুন্দরবন কুরিয়ার সার্ভিস কুলাউড়া শাখার ম্যানেজার সুহেল আহমেদ, সংগঠনের সদস্য ফেরদাউলৌ আহমদ, ব্যবসায়ী বাদল বৈদ, সর্ব শেষে আব্দুল বারী স্মৃতি সংসদের প্রধান পরিচালক মোঃ নাজমুল বারী সোহেল সবার দোয়া চেয়ে অনুষ্ঠানে কাজ সমাপ্ত করেন।

Post a Comment

Previous Post Next Post