হিফজুর রহমান তুহিন: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা ২ নং পতনঊষার ইউনিয়নের নয়াবাজার (শ্রীরামপুরে) প্রবাসীদের অর্থায়নে "পতনঊষার কল্যান পরিষদ মিডিলইষ্ট" এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার হতদরিদ্রদের ঈদ উপহার শাড়ী ও লুঙ্গীসহ ঈদ বস্ত্র সামগ্রী বিতরন করা হয়।
৩ জুন সোমবার ২টার সময় স্থানীয় নায়াবাজারে সংগঠনের সহ-সভাপতি মোঃ গিয়াস আল মামুনের সভাপতিত্বে ও সমাজসেবক মিজানুর রহমান মিষ্টারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা ১ নং রহিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল, অনুষ্টানে গেষ্ট অব অনার ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী, কমলগঞ্জ বিআরডিবি চেয়্যারমান মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধের সংগঠক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুন নুর মাষ্টার, অবঃ শিক্ষক মোঃ মাসুক আহমদ, সাবেক প্যানেল চেয়ারম্যান ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন ইসলাম ময়নুল, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সায়েক আহমদ, কমলকুড়িঁ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ বেলাল আহমদ তরফদার, সংগঠনের যুগ্ন সম্পাদক মোঃ খোকন রেজা, ডাঃ লেবু আহমদ, মোঃ কয়ছর আহমদ, আব্দুস সুবহান, আতাউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ১০০ জন দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
