আশরাফুল ইসলাম জুয়েলঃ কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান শাহ জালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেনের অকাল মৃত্যুতে ম্যানেজিং কমিটি ও ছাত্র ছাত্রীদের উদ্যেগে আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে ১৩ মার্চ দুপুর ১ ঘটিকায় বিদ্যালয়ে হলরুমে।
বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মিরজান আলীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মাহবুবুর রহমান আকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শাহ জালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মতিন, ৬ নং কাদিপুর ইউপি সদস্য আব্দুর রহিম মিন্টু, আব্দুল মুক্তাদির, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরমান আলী, একিদওপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জমসেদ আলী, অভিবাক সদস্য তাহির আলী আজমল, সাবেক অভিবাক সদস্য মাহমুদুর রহমান, দেলোয়ার হোসেন বিদ্যুৎ কান্তি পাল, হোসনা আক্তার শারমিন বেগম, এছাড়া ও ছিলেন আহমেদ হোসেন জামাল, ইমরান খান, সোহেল আহমদ, সুলতানা আক্তার, সেজী আক্তার, সেলিনা বেগম, সোয়েব, লিংকন, নাইম, প্রমুখ। অনুষ্টান শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন লিংকন আহমদ।
