স্টাফ রিপোর্টারঃ কোকাকোলা বাংলাদেশ লিঃ এর উদ্যোগে ও দৈনিক প্রথম আলো’র পাঠক সংগঠন বন্ধুসভার সহযোগিতায় গত ৭ জুলাই ২০১৮ইং শনিবার কুলাউড়াস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ প্রদর্শনী।
কোকাকোলা ফিফা ওয়ার্ল্ডকাপ ২০১৮ এই শিরোনামে বাংলাদেশের ৪৫টি স্থানে এই বিশাল আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় কুলাউড়া বন্ধুসভার বন্ধুদের সার্বিক তত্তাবধানে গত ৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে রাত ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ প্রদর্শনী।
কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বী, নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, দৈনিক প্রথম আলো’র জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, কোকাকোলা কোম্পানী লিঃ এর এএসও মোঃ আলতাফ হোসেন, কুলাউড়া বন্ধুসভার সাবেক সভাপতি ডাঃ হেমন্ত চন্দ্র পাল, গ্রে কমিউনিকেশন এর প্রতিনিধি মোঃ ফয়সল আহমদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠান চলাকালীণ সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে পরে বিভিন্ন সময়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন জেলা পরিষদ সদস্য মোঃ মানিক মিয়া, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এ.এফ.এম ফৌজি চৌধুরী, হেক্সাস কুলাউড়ার ম্যানেজিং ডিরেক্টর মোঃ শরীফ আহমদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, একুশে স্যাটেলাইট এক্সপ্রেস এর প্রতিনিধি মোঃ সাদেকুর রহমান, বিশিষ্ট সংগঠক আজিজুর রহমান বেলাল, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুহেল আহমদ, কুলাউড়া বন্ধুসভার সভাপতি কাওছার আহমদ চৌধুরী সাব্বির, গ্রে কমিউনিকেশনের মোঃ শাহরিয়ার হোসেন প্রমুখ।
মহা এই আনন্দ যজ্ঞে বদ পর্দায় শুধু খেলা দেখাই নয়, সঙ্গে ছিলো নানা আয়োজন। কুইজ গেমসের মাধ্যমে নানা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। প্রতিটি ভেন্যুর ন্যায় কুলাউড়াতেও ফুটবল, ব্যাগ, রোল কোষ্টার, চাবির রিং সহ সর্বমোট ২৭৪টি পুরস্কার জিতে নেয় ভেন্যুতে অংশগ্রহণকারী বিভিন্ন দর্শকবৃন্দরা। পুরো অনুষ্ঠান সফল করতে কুলাউড়া বন্ধুসভার যে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা সামছুর রহমান সমছু, সহ সভাপতি নাজমুল বারী সুহেল, সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোহাইমিন ইসলাম মাহিন, সাংগঠনিক সম্পাদক জামাল তালুকদার, উপ সাংগঠনিক সম্পাদক আশীষ আচায্য অপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহেল আহমদ, যোগাযোগ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জ্বল, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, প্রশিক্ষন সম্পাদক চমক আচার্য্য, অর্থ সম্পাদক সায়েম আহমদ, কার্যকরী কমিটির সদস্য আব্দুল কাইয়ূম মিন্টু, খায়রুল কবির জাফর, আবু রুম্মান চৌধুরী, ফয়ছল আহমদ, আশিকুল ইসলাম বাবু, আব্দুল আহাদ, সুজন, সাহান, মাহবুবু, জুবায়ের, হেলাল, জিবাদ, মুক্তার, তানজুল, রিয়াজ প্রমুখ।

