আন্ত:নগর ট্রেনে হিজড়াদের চাঁদাবাজি; যাত্রীরা নাজেহাল


মঈনুর রহমান সাহান: সিলেট থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেনগুলোতে হিজড়াদের কয়েকটি দল নিয়মিত চাঁদাবাজি করছে। প্রতিদিন বিভিন্ন ট্রেনের কয়েকশ যাত্রী হিজড়াদের অশ্লীলতায় নাজেহাল । চাঁদা আদায়ের সময় যাত্রীদের পরনের কাপড় ধরে টানাটানি এমনকি অশ্লীলতায়ও লিপ্ত হচ্ছে হিজড়ার দল।যাত্রীদের সাথে থাকা মা-বাবা, ভাই-বোন, মহিলা ও বাচ্চাদের সামনে তাদের আচরন অনেক সময় অনাকাক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। এসব ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হলেও যেন দেখার কেউ নেই।আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে যাত্রীর নিরাপত্তায় পুলিশ টহল দিতে দেখা গেলেও  হিজড়াদের ব্যাপারে পুলিশ ও ট্রেনের দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা নিরব বলে মনে করেন যাত্রীরা। 

সরেজমিনে দেখা যায়, একদল হিজড়া ঢাকাগামী ট্রেনের জনৈক যাত্রীকে বলছে
‘২০টাকা দেন, না দিলে গায়ে হাত বুলিয়ে দেব ।’ তাদের ভাষা 'আবে হালা টাকা দেয় নাই / আরে সালার পু তোর সামনে কি -- নেই'। তাদের আচরণ ও অশ্লীল অঙ্গভঙ্গি যাত্রীদের বিব্রতরকর অবস্থায় ফেলে। রাগান্বিত হলে যাত্রীর সামনে পরনের কাপড় খুলতেও দ্বিধা করেন না তারা।
ভুক্তভোগী যাত্রী সফিক, শামিম, আহমেদুর রহমান জানান, সিলেট থেকে ঢাকার আন্তঃনগর ট্রেনে চলছে নতুন হিজড়ার দলের চাঁদাবাজি। ‘হিজড়াদের চাঁদাবাজি থামানো যাচ্ছে না আত্মসম্মান বোধে তাদের বাধা দেয়া যাচ্ছে না। যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রেনে যে কয়েকজন পুলিশ তারাও কিছু বলছেনা ।

এ ব্যাপারে কুলাউড়া জিআরপি থানার ওসি মো:আব্দুল মালিক বলেন, আমরা পুলিশ কে পদক্ষেপ নেয়ার জন্য বলে দেবো।

Post a Comment

Previous Post Next Post