পঞ্চাশ লাখ পেরিয়ে 'মেন্টাল ফেমিলি'


বিনোদন ডেস্কঃ গেল ঈদে টেলিভিশনে যতগুলো নাটক প্রচারিত হয়েছে তার মধ্যে দর্শক গ্রহন যোগ্যতা ও আলোচনায় এগিয়ে রয়েছে 'মেন্টাল ফেমিলি'। টেলিভিশন দর্শক মূল্যায়নের একক  টিআরপি তে দেখা যায়, প্রায় ৩৫০/৪০০ ঈদের নাটকের মধ্যে 'মেন্টাল ফেমিলি'র অবস্থান ৯ম। 

অন্যদিকে, ইউটিউব পর্যালোচনা করে দেখা যায় খুব কম সময়ে অর্থাৎ ২ সপ্তাহ যেতে না যেতেই নাটকটির ভিউয়ার্স দাড়িয়েছে প্রায় ৫২ লক্ষ। যা এই ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে সর্বোচ্চ। 

নাটকটির নাট্যকার বৃন্দাবন দাস জানান, কোন নাটক দর্শক কেমন ভাবে নেবে সেটা বলা মুশকিল, তবে 'মেন্টাল ফেমিলি'র ব্যাপারে আমি বেশ আশাবাদী ছিলাম। আর তার মূল্যায়নও পেলাম। খুব ভালো লাগছে দর্শকের এত এত মন্তব্য দেখে।

Post a Comment

Previous Post Next Post