কেসাস এর ইফতার মাহফিল ও ৪র্থ কার্যকরি কমিটি গঠন সম্পন্ন



স্টাফ রিপোর্টার: কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন-সিলেট কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও চতুর্থ কার্যকরি কমিটি গঠন সম্পন্ন হয়েছে।  ১১ই জুন কুলাউড়া শহরের একটি রেস্টুরেন্টে মুনজীর আনাম মুনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসাসের উপদেষ্টা মন্ডলীর সভাপতি কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম।
উল্লেখ্য সংগঠনের ৪র্থ কার্যকরি কমিটিতে সভাপতি হিসেবে মিফতাউল ইসলাম এলিন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী দিদার নির্বাচিত হয়েছেন।
২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন: সহ সভাপতি- আলফাজ খান রামিম, সায়েদ আলী ও তানজুমা তমা। যুগ্ম সচিব- সৈয়দ আব্দুল হামিদ মাহফুজ, আবু মাজহার শিহাব, সুস্মিত ভট্টাচার্য। সাংগঠনিক সম্পাদক- সাব্বির আহমদ সৌরভ। সহকারী সাংগঠনিক সম্পাদক- জাহিদ ইনাম চৌধুরী ও মাহমুদা খানম মাহি। কোষাধ্যক্ষ- আমেনা আক্তার রিভা। সহকারী কোষাধ্যক্ষ- মৃদুল দেবনাথ ও নিশাত তাসনিম। অফিস সচিব- মো: আব্দুস শুকুর ও সামসুল ইসলাম। প্রচার সচিব- সাইফুর রহমান রাফসান। সহকারী প্রচার সচিব- আব্দুল আজিম রাফি ও অমিত আশরাফ তিহুম। ভর্তি তথ্য সচিব- ফজলে রাব্বি দুহা। সহকারী ভর্তি তথ্য সচিব- তাহমিদুল আজম সানি। মহিলা বিষয়ক সচিব- নূরে ফেরদৌস হ্যাপি। সহকারী মহিলা বিষয়ক সচিব- তাসনীম তাবাসসুম চৌধুরী। সেমিনার সমন্বয়কারী- সৈয়দ আদনাম উদ্দিন ওলি। সহকারী সেমিনার সমন্বয়কারী- মাহফুজ রুমেল।

Post a Comment

Previous Post Next Post