জুয়েল আহমদ: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে জাগ্রত তরুন সংঘের আয়োজনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ১১ জুন কাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইফতার পুর্ব আলোচনায় কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ছালামের সভাপতিত্বে আবুল ফাতাহ্ ফাহিম ও শাহরিয়ার ফেরদৌস সুজনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুক্তাদির চৌ, শ্রমিকদল নেতা শফিকুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম হীরা, জসিম আহমদ, বেদানা বেগম, সাজু মিয়া। এছাড়ারও উপস্থিত ছিলেন হাজী মখদ্দছ আলী, সুহেল আহমদ, সৈয়দ সানি, মাহফুজুল ইসলাম রাহি প্রমুখ
