ঈদে মুক্তি পাচ্ছে কমলা রকেট

ঈদে মুক্তি পাচ্ছে কমলা রকেট


অনলাইন ডেস্কঃ আগামী ঈদে টেলিভিশন ও প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘কমলা রকেট’।

নুর ইমরান মিঠুর পরিচালনায় ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সামিয়া সাঈদ, মোশাররফ করিম, জয়রাজ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ। স্টিমারের নাম রকেট।

কমলা রকেটের নিয়মিত সব যাত্রীর সঙ্গে উঠে পড়েছে। অনিয়মিত প্রথম শ্রেণীর যাত্রী আতিক। ক্লাসের রকম ভেদে সবাই আলাদা। এ যেন ছোট এক বাংলাদেশ।

ব্যবসায়ী আতিক (তৌকীর) তার নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে ইন্সুরেন্স থেকে টাকা পাওয়ার আশায়। আগুনের ঘটনা যখন সারা দেশের মূল খবরে পরিণত হয় তখন সে ঢাকা থেকে স্টিমারে করে মোংলায় বন্ধুর বাসায় আত্মগোপন করতে যায়।

অন্যদিকে মৃত ফ্যাক্টরি কর্মীর আগুনে পোড়া লাশ নিয়ে তার স্বামী মনসুরও একই স্টিমারে যাত্রী হয়েছে।

স্টিমার রকেট একসময় কুয়াশায় চরে আটকে পড়ে। খাবার সংকট তীব্র হতে থাকে। এই সূত্র ধরে এগিয়ে যেতে থাকে সিনেমাটির মূল গল্প। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘বিভিন্ন ধরনের গল্পে অভিনয় করার সুযোগ হয় আমার।

তবে এ ছবির গল্প অন্যগুলো থেকে আলাদা মনে হয়েছে। সহশিল্পীদের সঙ্গেও অভিনয় করে ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে ছবিটি।’ এটি ঈদুল ফিতরে দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post