বরমচালে খাদ্য সামগ্রী বিতরণ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা


স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার বরমচাল দারিদ্র কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় দারিদ্র ৫০টি  পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও স্থানীয় দুই  মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (১২ জুন) দুপুর আড়াইটায় স্থানীয় এডুকেশন হোম শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 "বাড়িয়ে দাও সহযোগিতার হাত, দারিদ্রতা বিমোচন আমাদের অঙ্গীকার " - এই শ্লোগানককে সামনে রেখে গড়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের তারুণ্য ভরা সামাজিক প্রতিষ্ঠান বরমচাল দারিদ্র্য কল্যাণ সংগঠন ৩য় বারের মত "খাদ্য সামগ্রী বিতরণ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

সংগঠনের সভাপতি আব্দুল মুহিম শাহী'র সভাপতিত্ব ও সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও  প্রচার সম্পাদক নাইমুর রহমান সাহানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার  মাসুক মিয়া ও মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান, বরমচাল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো: ফখরুল ইসলাম,  এডুকেশন হোম শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা মো: মুহিবুর রহমান, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক উত্তরপূর্বের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও সংলাপের চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপন, ফ্রান্স প্রবাসী মিনহাজুল ইসলাম খান ইমন, সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল আলম খান রুমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post