কুলাউড়ায় এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন


স্টাফ রিপোর্টারঃ পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশন এর পক্ষ থেকে এতিম দের সম্মানে আলালপুর হাফিজিয়া মাদ্রাসায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মীর মুহিবুর রহমানের সভাপতিত্বে ও জাকির হোসেন সিদ্দিকী জামাল এর পরিচালনায় ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন ভাইস চেয়ারম্যান মাও ফজলুল হক খান সাহেদ, লন্ডনের কমিউনিটি নেতা জুবায়ের সিদ্দিকী সেলিম, কুলাউড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: হারুনুর রশীদ, সাইফুল তাহমিনা মাদ্রাসার প্রতিস্টাতা বদরুল আলম সিদ্দিকী নান্নু,  বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলার সভাপতি মো: মুক্তাদির হোসেন, সাধারন সম্পাদক নাজমুল হোসেন, কুলাউড়া প্রেসক্লাব এর সহ সভাপতি মঈনুল হক পবন, সমাজ সেবক আফতাব উদ্দিন, উদয়ন স্কুল এর প্রিন্সিপাল মো: কামরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার এর যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মোস্তফা মিয়া, অপু সিদ্দিকী প্রমুখ

Post a Comment

Previous Post Next Post