গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্কঃ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও কূটনৈতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা বিনিময় শুরু করেন।

জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীসহ সব শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ ছিলেন।

Post a Comment

Previous Post Next Post