স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ফজলুুল হক (২৫) নামে এক যুবক ঈদের দিন বন্যার পানিতে পড়ে মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
আজ (১৬ জুন) শনিবার বিকাল ৪টায় উজান থেকে নেমে আসা পানি ও অতি বৃষ্টির পানি দেখতে বাড়ির পাশে যায়, হঠাৎ করে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যায়। অনেক খোজা খুঁজির পর থাকে না পেয়ে স্থানীয়রা কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফজলুুল হককে উদ্ধার করে স্থানীয় মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষনা করেন।
নিহত ফজলুুল হক উপজেলার ব্রাহ্মনবাজারের দক্ষিন হিংগাজিয়া গ্রামের মৃত, অাব্দুল লতিফের ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
