কুলাউড়ায় অনলাইন জার্নালিস্ট সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ

কুলাউড়ায় অনলাইন জার্নালিস্ট সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিনিধি: কুলাউড়ায় অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির উদ্যোগে অসহায়-গরীব এতিম ও পথশিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (০৯ জুন) শনিবার বিকালে কুলাউড়া শহিদ মিনার প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান ফারহানা বেগম হেনার সভাপতিত্বে ও মহাসচিব ইউসুফ আহমদ ইমনের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো: গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ, কুলাউড়া সহকারী ভূমি অফিসার সাদি-উর রহমান জাদিদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক কামাল হাসান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটির সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এম. আতিকুর রহমান আখই , সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুস, কুলাউড়া সাংবাদিক সমিতির সহ সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সহ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, ব্যবসায়ী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংবাদিক শাকির আহমদ, দৈনিক মাতৃছায়া ও বিজয়ের কন্ঠ প্রতিনিধি সুমন আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন লিটন, সংলাপের স্টাফ রিপোর্টার শাকিল সিদ্দিকী খালেদ, সোসাইটির নির্বাহী সদস্য হাবিবুর রহমান সুজন, কুলাউড়া ক্লাবের সাবেক সভাপতি ছাত্র নেতা অপু মির্জা, লিজেন্ডস অব কুলাউড়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ান হোসেন, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী, তরুন সংগঠক মিনহাজুল ইসলাম, আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ।

সভা শেষে অতিথিরা প্রায় অর্ধশতাধিক অসহায়-গরীব এতিম ও পথশিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

Post a Comment

Previous Post Next Post