স্পোর্টস ডেস্কঃ রাশিয়ার মস্কো শহরে বিশ্বকাপ ফুটবলের জন্য দুটি স্টেডিয়াম। ট্যাক্সিতে গেলে খুব বেশি সময় লাগে না। কাছাকাছি দুটি স্টেডিয়াম হওয়াতে দর্শকও বেশ উত্ফুল্ল। একই শহরে দুটি মাঠে খেলা হবে। যেখানে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় বড় তারকারা আসবন লড়াই করতে। লুজনিকি স্টেডিয়ামে এখনো কাজ চলছে। স্টেডিয়ামের বাইরে এখন প্রস্তুতি সম্পন্ন হয়নি। অথচ লুজনিকের ঠিক উল্টো চিত্র স্পার্টাক স্টেডিয়ামের। সেখা গিয়ে দেখা গেল সব কিছু প্রস্তত। কোনো কাজ হচ্ছে না। সব কাজই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্টেডিয়ামের কর্মকর্তারা। শহর থেকে খুব কাছে এই স্টেডিয়ামের আশেপাশের এলাকা নতুন করে গড়ে তেলা হয়েছে। নতুন শহরই বলা যায়। নতুন নতুর রাস্তা তৈরি হয়েছে। মাথা উচু করে দাঁড়িয়েছে বিশাল অট্রালিকা। করা হয়েছে ট্রেন স্টেশন। দর্শকদের চলাফেরার জন্য আলাদা স্থান। গাড়ী চলালের জন্য রাস্তাটাকে দুরে নিয়ে যাওয়া হয়েছে। কোনো শব্দ নেই সেখানে। এতো কিছুর পরও নিরব এলাকায়, নিরব নিঃশ্বব্দ স্পার্টাক স্টেডিয়ামটি যেন ঘুমিয়ে আছে। স্টেডিয়ামের কর্মকর্তারা জানান ১২ জুন খুলে দেয়া হবে এই স্টেডিয়াম। সাংবাদিক বলে একটু কথা বলা গেছে। তারাও একটু এগিয়ে এসে জানিয়েছেন মিডিয়া সেন্টারে এখন কেউ নেই। তোমরা ১২ জুন এসো। কাজ করতে পারবে।
চারদিকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তারপরও স্টেডিয়াম দেখার জন্য আগ্রহীদের কমতি নেই। অনেকে পরিবার নিয়ে গিয়েছিলেন স্টেডিয়ামে। ছবি তুলছেন। যারা টিকিট পেয়েছেন তাদের আগ্রহটা বেশিই দেখা গেল। ১৬ জুন এই মাঠে খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আইসল্যন্ড। প্রথম বার বিশ্বকাপের খেলা হবে। এই এলাকার মানুষদেরও উত্তেজনার পারদ বাড়ছে। যে মাঠে খেলবে মেসিরা সেই মাঠের সামনে দিয়ে ঘোরাও যেন একটা বড় স্মৃৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা। টিকিট নিয়ে হাতে গতকালও কিছু দর্শক দেখা গেছে। আর্জেন্টিনা হতে এসেছেন তারা।
প্রায় ৫০ হাজার দর্শক আসন আছেন ভেতরে। কনফেডারেশন কাপ ফুটবলের খেলাও হয়েছিল স্পার্টাকসে তখনই রিহার্সালটা হয়ে গিয়েছিল। এরপর কিছু পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামের মাথার উপরে বিশার করে লেখা আছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবল সামনে মাথা উচু করে দাঁড়িয়ে আছে আবক্ষ মুর্তি। শুধু আর্জেন্টিনাই নয় স্পার্টাকসে খেলবে নেইমারের ব্রাজিল। ২৭ জুন সার্বিয়ার বিপক্ষে খেলা। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা এই দলের খেলা যেখানে হয় সেখানকার কদরও বেড়ে যায়। তাই তো অবহেলিত এক জনপদে পড়ে থাকা স্পার্টকাসের এখন অনেক বেশি কদর।
