এক মুহূর্তও দেরি করবে না ইরান: সেনাপ্রধান


অনলাইন ডেস্কঃ ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, সম্ভাব্য যেকোনো হুমকি বা আগ্রাসনের কারণে শত্রুরা নিশ্চিত ও কঠোর জবাব পাবে।

ইরানের প্রতিষ্ঠাতা ও বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (র)’র ২৯তম মৃত্যুবার্ষিকী এবং আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে জেনারেল বাকেরি এ সতর্ক বার্তা উচ্চারণ করেন।

তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো আগ্রাসন বা হুমকি অথবা লোভাতুর পদক্ষেপের কঠোর জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না।

তিনি জোর দিয়ে বলেন, বিশ্ব সমীকরণে ইরানের ইসলামি বিপ্লব ছিল নতুন উপাদান।

জেনারেল বাকেরি আরো বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের যে শক্তিশালী প্রভাব সৃষ্টি হয়েছে তা শত্রু-মিত্র সবাই স্বীকার করে এবং এটি সম্ভব হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ‘কৌশলগত ও দূরদর্শী’ ব্যবস্থাপনা এবং দেশের জনগণের ধৈর্য ও বিচক্ষণতার কারণে।

Post a Comment

Previous Post Next Post