কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ক্রয় ভাউচার সরবরাহ না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে লিজা হোটেলকে ৩ হাজার টাকা, প্রভাতী হোটেলকে ৩ হাজার টাকা, সমির উদ্দিন ফার্মেসীকে ৫ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় অভিযানে সহযোগিতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।
