ব্রাহ্মনবাজার শান্তিপূর্ণ ভাবে শেষ বণিক সমিতির নির্বাচন, চলছে ভোট গননা



স্টাফ রিপোর্টার: উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ব্রাহ্মনবাজার বণিক সমিতির নির্বাচন। সাজ্জাদ আলী মার্কেট এর ২য় তলায় সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪.০০ টা পর্যন্ত  চলে ভোট গ্রহনের কার্যকম। নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক সহ মোট ১৩টি পদের জন্য ৩৩জন প্রার্থী অংশ নিয়েছেন।  ব্রাহ্মনবাজার বণিক সমিতির নির্বাচনে ৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ৫৭৫  জন, তার মধ্যে ৫৬৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে টান টান উত্তেজনা ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

Post a Comment

Previous Post Next Post