ব্রাহ্মনবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন



স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ইমরান হোসেন সেলিম ছাতা প্রতিক নিয়ে ২০৯ ভোটে ও সাধারন সম্পাদক পদে রমিজ উদ্দিন মাছ প্রতিক নিয়ে ২৬১ ভোটে নির্বাচিত হয়েছেন।

(১৪মে) সোমবার উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে ব্রাহ্মনবাজার বণিক সমিতির নির্বাচন। সাজ্জাদ আলী মার্কেট এর ২য় তলায় সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪.০০ টা পর্যন্ত  চলে ভোট গ্রহনের কার্যকর্ম।

ব্রাহ্মনবাজার বণিক সমিতির নির্বাচনে ৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ৫৭৫  জন, তার মধ্যে ৫৬৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

২৯জন প্রার্থীর মধ্যে ১০জন প্রার্থী বিজয় লাভ করেন। এরা হলেন, সহ-সভাপতি পদে মোমবাতি প্রতিক নিয়ে লোকমান মিয়ার প্রাপ্ত ভোট ২৯৭, যুগ্ন সাধারন সম্পাদক পদে টেলিভিশন প্রতিক নিয়ে মিনহাজ উদ্দিন আহমদ কমরু প্রাপ্ত ভোট ২৩৭, কোষাধ্যক্ষ পদে বই প্রতিক নিয়ে গুরুপদ দাশ বাপ্পি প্রাপ্ত ভোট ২৪৬, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গোলাপফুল প্রতিক নিয়ে বদরুল ইসলাম প্রাপ্ত ভোট ৩৩৬, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ব্যাটমিন্টন ব্যাট প্রতিক নিয়ে মোঃ আবু তালেব প্রাপ্ত ভোট ৩৮৩, ২নং ওয়ার্ড সম্পাদক পদে মোরগ প্রতিক নিয়ে বাদশা মিয়া প্রাপ্ত ভোট ১৭২, ২নং ওয়ার্ড সদস্য পদে সিলিং ফ্যান প্রতিক নিয়ে আব্দুল আজিজ আতিক প্রাপ্ত ভোট ১৪৬, ১নং ওয়ার্ড সদস্য পদে সিলিং ফ্যান প্রতিক নিয়ে মোঃ ছনর মিয়া প্রাপ্ত ভোট ১১৬।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদকে পদে সাহেদুজ্জামান, ১নং ওয়ার্ড সম্পাদক পদে ওয়াহেদ ওয়াজ, ৩নং ওয়ার্ড সম্পাদক পদে সাইদুল ইসলাম লাকি, ৩নং ওয়ার্ড সদস্য পদে লোকমান মিয়া নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ট ভাবে সম্পন্ন করতে নির্বাচন কেন্দ্রে পুলিশ মোতায়েন ছিল।

Post a Comment

Previous Post Next Post