সৌদি সেনাঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন


অনলাইন ডেস্কঃ সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন জিজানের সামরিক ঘাঁটিতে ইয়েমেন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। দেশটিতে চলমান সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার বিকাল চারটার দিকে ইয়েমেনের সেনাবাহিনী জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী এ হামলা চালায়। 

জানা গেছে,  ক্ষুদ্রপাল্লার বদর-১ ক্ষেপণাস্ত্র সৌদি ফয়সাল সামরিক ঘাঁটিতে হামলায় ব্যবহর করা হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাওফে মঙ্গলবার মানসুর হাদির প্রতি অনুগত সেনাদের সমাবেশে জেলজেল-২ নামের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার এ হামলা চালানো হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post