জুয়েল আহমদ: কুলাউড়ায় উপজেলার ব্রাহ্মনাবাজারে নিজামিয়া স্মৃতি পরিষদের উদ্দ্যেগে এস এস সি ও দাখিল পরিক্ষায় উর্ত্তীন ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
১৫ ই মে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ব্রাহ্মনবাজার মুসলিম এইড কমিউনিটি সেন্টার হল রুমে নিজামিয়া বিশকুটি স্মৃতি পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাল আহমেদের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া এসিলেন অফিসার সাদিউর রহমান জাদিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনতাকিম, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিহ্মক মুহিবুর রহমান সুমন, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা গোলাম সারোয়ার খান, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিহ্মক আতাউর রহমান, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিহ্মক মোজাহিদুল ইসলাম, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিহ্মক মশহুদ করিম, ব্রাহ্মনবাজার ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন আহমদ, কুলাউড়া উপজেলা তালামিযের সভাপতি আশরাফুল ইসলাম আবুল।
এছাসংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিজামিয়া বিশকুটি স্মৃতি পরিষদের সিনিয়র সহ সভাপতি বদরুল ইসলাম,কুলাউড়া সংলাপ পত্রিকার রাউৎগাও প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল, নিজামিয়া স্মৃতি পরিষদের যুগ্ন সম্পাদক আব্দুস সামাদ,হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিহ্মক সাইদ খান,হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিহ্মক ফয়জুর রহমান, বিশকুটি স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্টান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাহমুদুর রহমান, ইসলামী সংগীত পরিবেশন করেন মুহিবুর রহমান রনি,নাতে রাসুল পাঠ করেন হাসান আহমদ।
