কুলাউড়া বন্ধুসভার উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত



স্টাফ রিপোর্টারঃ যা কিছু ভালো তার সাথে প্রথম আলো। দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার উদ্যোগে গত ১৩ মে ২০১৮ইং রবিবার বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে কুলাউড়া শহরের বিভিন্ন স্কুল ও কিন্ডার গার্টেনে সন্তানদের জন্য অপেক্ষারত মায়েদের হাতে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেয় কুলাউড়া বন্ধুসভার বন্ধুরা। সকাল ১০ টায় শুরু হওয়া থেকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত বিভিন্ন সময়ে যে বন্ধুরা উপস্থিত ছিলেন তারা হলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠাবৃন্দ শহীদুল ইসলাম তনয়, মাহবুব হোসাইন মাছুম, কুলাউড়া বন্ধুসভার সভাপতি কাওছার আহমদ চৌধুরী সাব্বির, সহসভাপতি নাজমুল বারী সোহেল, সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল তালুকদার, উপ সাংগঠনিক সম্পাদক আশীষ আচার্য্য অপু, নারী বিয়ষক সম্পাদক কুসুম কলি, পাঠচক্র সম্পাদক মাহফুজ শাকিল, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, সাহিত্য সম্পাদক বিপুল চন্দ্র দাস, পাঠাগার সম্পাদক মামুন আহমদ, প্রশিক্ষন সম্পাদক চমক আচার্য্য, অর্থ সম্পাদক সায়েম আহমদ, ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ। 
এছাড়াও বিভিন্ন সময় উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দরা তারা হলেন সমছুর রহমান, আব্দুল বাছিত জাহাঙ্গীর, আফজল আহমেদ, মোঃ আব্দুল আহাদ, সামছুল আলম সজীব, মহসীন আলম রুবেল, মোঃ জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন সুমেল, আলমাছ পারভেজ তালুকদার, জুয়েল দেব, মোঃ আব্দুল আজিজ, সিরাজুল আলম জুবেল, মাহমুদ সানি, শিপন আহমদ, দ্বিজন আচার্য্য, মিজানুর রহমান, সাইফুল অনিক, আব্দুল আহাদ, হুমায়ূন কবির সাহান সহ অনেকেই।

Post a Comment

Previous Post Next Post