বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া শাখার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন



স্টাফ রিপোর্টারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া শাখার উদ্যোগে গত ১০ মে বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সভাকক্ষের মিলনায়তনে অনুষ্ঠিত হয় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ২০১৮। প্রায় শতাধিক শিশু কিশোরদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে মিলনায়তন প্রাঙ্গন। নজরুল সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় ৩টি বিভাগে প্রতিযোগিতা সম্পন্ন হয়। ক বিভাগ ১ম- ৪র্থ শ্রেনী, খ বিভাগ ৫ম- ৭ম শ্রেণী, গ বিভাগ ৮ম-১০ম শ্রেনী। এছাড়াও প্রাক প্রাথমিক শ্রেণীর শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শিশুদের ছড়াপাঠ প্রতিযোগিতা বিভাগে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু কিশোরদের পুরস্কার বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাসার, এছাড়াও বক্তব্য রাখেন সানরাইজ কেজি স্কুলের অধ্যক্ষ মধুজিৎ ভট্টাচার্য্য, সঙ্গীত বিশেষজ্ঞ সুদর্শন রবিদাস, দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়, বিশিষ্ট সঙ্গীতশিল্পী নান্টু দাস প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শিশু একাডেমীতে পাঠদানরত প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ শ্রেণীর শিশুদের মধ্যে পোশাক বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়। প্রাক প্রাথমিক শিশুদের ছড়া প্রতিযোগিতায় ১ম বানিক ভট্টাচার্য্য, ২য় সাজিদা ইসলাম ত্বহা, ৩য় মিথিলা মেহজাবীন সালিমা। এছাড়াও ক বিভাগে নজরুল সঙ্গীতে ১ম চৌধুরী তাহিয়াত রহমান, ২য় বানিক ভট্টাচার্য্য, ৩য় অদ্বিতীয়া পাল, খ বিভাগে ১ম আনিকা তাবাসসুম, ২য় দীপান্বিতা চন্দ, ৩য় ফারিয়া ভুইয়া মাইশা, গ বিভাগে ১ম উর্মি ধর, ২য় উপমা দেব হিয়া, ৩য় তাসনিয়া তাবাসসুম, ক বিভাগে রবীন্দ্রসঙ্গীতে ১ম চৌধুরী তাহিয়াত রহমান, ২য় রুহিত ভট্টাচার্য্য, ৩য়- বানিক ভট্টাচার্য্য, খ বিভাগে ১ম ফারিয়া ভুইয়া মাইশা, ২য় দিপান্বিতা চন্দ, ৩য় আনিকা তাবাসসুম, গ বিভাগে ১ম শুভশ্রী দেব, ২য় উপমা দেব হিয়া, ৩য় রাফিয়া নাসরিন। পরবর্তীতে আপ্যায়ন পর্ব শেষে অনুষ্ঠানটির পরিসমাপ্তি টানা হয়।

Post a Comment

Previous Post Next Post