নিষেধাজ্ঞার সময়ে বিয়ে করছেন স্মিথ!


স্পোর্টস ডেস্কঃ নিষেধাজ্ঞা তাহলে মন্দ নয়। অন্তত আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পিষ্ট খেলোয়াড়দের বেলায় এটা বলাই যায়। কিছুদিন আগে বিয়ের জন্য নিষেধাজ্ঞার সময়টাকেই বেছে নিয়েছিলেন ইংল্যান্ড তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ক’দিন আগেই বৃটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছিল বহুল আলোচিত বল টেম্পারিংয়ের কারণে এক বছরের জন্য নিষিদ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ নাকি এরই মধ্যে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। দুঃখ ভুলতে বান্ধবী ও হবু স্ত্রী ড্যানি উইলিকে নিয়ে মার্কিন মুলুকে কেনাকাটা করে বেড়াচ্ছেন।

প্রকারান্তরে বিষয়টি স্বীকার করেছেন স্মিথের বাবা পিটার স্মিথ, ‘সে (বান্ধবী ড্যানি) দারুণ সমর্থন দিয়েছে। স্মিথকে সাহস দিয়েছে, বাজে সময়টা পার করতে সাহায্য করছে। ওরা এখন বিয়ে নিয়েই ভাবছে- এটাই ওদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্মিথ আপাতত অস্ট্রেলিয়ার বাইরে সময় কাটাচ্ছে। ওর এখন একটু দূরে থাকা দরকার। ওর নিজেকে ফিরে পেতে, ধীরে ধীরে আগের অবস্থায় পৌঁছাতে এখন এটাই সবচেয়ে বেশি দরকার।’

স্মিথ যখন বিয়ে নিয়ে ব্যস্ত তখন ওয়ার্নার স্বপ্নের বাড়ি নির্মাণে সময় দিচ্ছেন।

উল্লেখ্য, বল ট্যাম্পারিং বা ইচ্ছাকৃতভাবে বলের আকার বদলানোর পরিকল্পনা করার অপরাধে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ ছাড়া যিনি বল ট্যাম্পারিং করেছেন, সেই ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

Post a Comment

Previous Post Next Post