আসছে জুনিয়র জেমস বন্ড ০০৭!


বিনোদন ডেস্কঃ এবার আসছে জুনিয়র জেমস বন্ড ০০৭! ড্যানিয়েল ক্রেইগ ও র‌্যাচেল উইজ দম্পতি ঘোষণা করেছেন তারা তাদের প্রথম সন্তান জন্ম দিতে চলেছেন।

৪৮ বছর বয়সী র‌্যাচেল নিউইয়র্ক টাইমসকে বলেন, আমি শিগগিরই দেখাবো। ড্যানিয়েল এবং আমি খুবই সুখি। আমরা একজন ছোট্ট মানুষ পেতে যাচ্ছি। তার জন্য আমাদের আর তর সইছে না। পুরো বিষয়টি বেশ রহস্যময়।

সাবেক স্বামী সিনেমা নির্মাতা ড্যারেন আরোনোফস্কির সাথে র‌্যাচেলের একটি ছেলে সন্তান আছে। আর ক্রেইগ এর ২৫ বছর বয়সী একটি মেয়ে আছে সাবেক স্ত্রী অভিনেত্রী ফিওনা লৌডনের সঙ্গে।

এই যুগল ২০১১ সালে বিয়ের পর থেকে সংসার করছেন।

সূত্র: দ্য ডন

Post a Comment

Previous Post Next Post