ফ্রান্সে পুলিশের সঙ্গে পরিবেশবাদীদের সংঘর্ষ



অনলাইন ডেস্কঃ ফ্রান্সের পরিবেশবাদীরা দক্ষিণাঞ্চলের একটি বনভূমির নিকটে বিক্ষোভের জন্য জড়ো হওয়ার পর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সরকার সেখানে গাছ কেটে একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা করেছে। পুলিশ এসময় শত শত বিক্ষোভকারীর দিকে টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা কয়েকটি জায়গায় অস্থায়ী প্রতিবন্ধকতা তৈরি করে এবং আগুন ধরিয়ে দেয়।

গত জানুয়ারিতে সরকার নান্তেসে বিমানবন্দর নির্মাণের বিতর্কিত সিদ্ধান্ত নেয়। স্থানীয় রাজনীতিবিদরা বলছেন এই বিমানবন্দরটি নির্মিত হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। সেখানে আড়াই হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা পুলিশের দিকে পাথর ছুড়তে থাকে। এতে একজন পুলিশ চোখে আঘাত পেয়েছেন। আন্দোলনকারীরা বলছেন এটি একটি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প এবং পরিবেশের জন্য ক্ষতিকর। জানুয়ারিতে প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ একবার প্রকল্পটি বাদ দেওয়ার কথা বলেছিলেন।

Post a Comment

Previous Post Next Post