মৌলভীবাজার স্টুডেন্টস এসোসিয়েশন, শাবিপ্রবির কমিটি গঠন

মৌলভীবাজার স্টুডেন্টস এসোসিয়েশন, শাবিপ্রবির কমিটি গঠন
স্টাফ রিপোর্টারঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে অধ্যয়নরত মৌলভীবাজার জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত হলো মৌলভীবাজার স্টুডেন্টস এসোসিয়েশন, শাবিপ্রবি। 

২০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনে কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় হুমায়ুন কবির শাহানকে সভাপতি, অনিরুদ্ধ দেব রায় অমিয়কে সাধারণ সম্পাদক ও আহমেদ ইমতিয়াজ কামালকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

মৌলভীবাজার স্টুডেন্টস এসোসিয়েশন, শাবিপ্রবির কমিটি গঠন

কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ সভাপতি সুজন খান, সহ সভাপতি কাওসারুল ইসলাম ও অশোক কুমার সিংহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জসিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার লাকী, কোষাধ্যক্ষ মনতোষ দে বাধন, সহ কোষাধ্যক্ষ আদিল আহমদ, প্রচার সম্পাদক সৌমিক দত্ত, সহ প্রচার সম্পাদক এমরান উদ্দিন, ছাত্রী বিষয়ক সম্পাদক মেহের নুর ইসলাম ও সহ ছাত্রী বিষয়ক সম্পাদক সৈয়দা হাফছা বেগম প্রমুখ। 

মৌলভীবাজার স্টুডেন্টস এসোসিয়েশন, শাবিপ্রবির আহ্বায়ক শিহাব উদ্দীন আহমদ ও সদস্য সচিব মোঃ আব্দুল মোতালিব ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেন।

Post a Comment

Previous Post Next Post